• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

বেসামরিক অবকাঠামোয় হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে বন্ধের আহ্বান ঢাকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের
সংবাদটি শেয়ার করুন....

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।

একই সঙ্গে সৌদি আরবে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।