হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সন্ধ্যায় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে সোমবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে আবদুল মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।
শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।