নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম স্থগিত করেছে। রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা প্রদান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শনিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী সময়ে পুনরায় ভিসা কার্যক্রম শুরুর বিষয়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।