• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের সমস্যা ও অধিকার নিয়ে যশোরে নুরুজ্জামান লিটনের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ণ
শ্রমিকদের সমস্যা ও অধিকার নিয়ে যশোরে নুরুজ্জামান লিটনের মতবিনিময়
সংবাদটি শেয়ার করুন....

যশোর আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, পেশাগত স্বার্থ এবং সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।