• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না: শিশির মনির
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে মোহাম্মদ শিশির মনির লিখেছেন, ‘আগের ঘোষণার ধারাবাহিকতায় আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।’

এর আগে নির্বাচনের পূর্বে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, ভবিষ্যতে জামায়াতের কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট গ্রহণ করবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।