• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের বিশাল র‍্যালি

বেনাপোল শার্শা যশোর
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০০:৫১ পূর্বাহ্ণ
বেনাপোলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের বিশাল র‍্যালি
সংবাদটি শেয়ার করুন....

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে যশোরের বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিকদের উদ্যোগে একটি বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত-কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ করা হয়।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল পাঁচটার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫–এর উদ্যোগে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫–এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নতুন সরকারের সফলতা কামনা করে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার প্রতি শুভেচ্ছা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ৯২৫–এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, ইউনিয়ন ৮৯১–এর সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন, সহসাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, ৯২৫–এর সহসাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, মো. ইছাহক, মো. জুলু, লিংকনসহ ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা।