• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়
সংবাদটি শেয়ার করুন....

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনটির সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রপতি উপস্থিত সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন তিনি।

মতবিনিময়কালে বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কাউন্সিলের সদস্যরা। একই সঙ্গে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভা শেষে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।