সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
আহত ৬ জনের দ্রুত সুস্থতা কামনা | ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস সরকারের
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয়জনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় দেশে ও প্রবাসে শোকের আবহ তৈরি হয়েছে।