• ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৬, ০০:৪৬ পূর্বাহ্ণ
গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি, রান্নার মশলা ও আচার লেবেলহীন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় পরিলক্ষিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও অবিলম্বে আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি দল।