• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে সেশেলসকে হারিয়ে বাংলাদেশের কিশোরদের জয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
টাইব্রেকারে সেশেলসকে হারিয়ে বাংলাদেশের কিশোরদের জয়
সংবাদটি শেয়ার করুন....

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় তুলে নেয় বায়েজিদ-রাতুলরা।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে টুর্নামেন্টের প্লেট পর্বের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও সেশেলস। নির্ধারিত সময়ের ২৮তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। তবে ম্যাচের শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। সেশেলস গোল করে সমতা ফেরালে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

এই জয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এর আগে বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করেছিল দলটি।

পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ ব্যবধানে পরাজিত করে জয়ে ফেরে কিশোররা।

বাছাইপর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা প্লেট পর্বেও ধরে রাখল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।