• ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ণ
জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা,নৈতিকতা ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ নভেম্বর)দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জয়পুরহাটের উদ্যোগে সদর উপজেলার ভাদসা হাইস্কুল ও হরিপুর মাদ্রাসায় এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোজাফফর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সততা,নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।পাশাপাশি মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।