• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ১৫:২২ অপরাহ্ণ
এমপি এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন দাবি
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তাঁর রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগ। এ ঘটনায় প্রচারিত ছবি ও ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট বাসভবন বা আশপাশের এলাকার কোনো সম্পর্ক নেই বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছেন তাঁর রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগ।

তাঁর পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বাড়ির গেটে ককটেল বিস্ফোরণের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ সংক্রান্ত যেসব ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে, সেগুলো সংসদ সদস্যের বাসভবন কিংবা আশপাশের এলাকার নয়।

প্রতিবাদলিপিতে সংবাদ প্রকাশের আগে ঘটনাস্থল সরেজমিনে যাচাই করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...