• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০০:৩৪ পূর্বাহ্ণ
শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলার আমলাই পাড়ইপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৪৫০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লাভলু রহমান (৩৫) ও সমেস হালদার (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে এসআই সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল আমলাই পাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে ১১ অক্টোবর আদালতে পাঠিয়েছে পুলিশ।