• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্রুসিক্ত বিদায় পীরগঞ্জ বিসমাইল শ্রী শ্রী দূর্গা মন্দিরে আজকে দুর্গা বিসর্জন

নুরে নাসিম, ঠাকুরগাঁও
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ১৭:০৪ অপরাহ্ণ
অশ্রুসিক্ত বিদায় পীরগঞ্জ বিসমাইল শ্রী শ্রী দূর্গা মন্দিরে আজকে দুর্গা বিসর্জন
সংবাদটি শেয়ার করুন....

বিদায়ের সুরে বিষাদময় পরিবেশে চোখ ভরা অশ্রু আর বুক ভরা ভালোবাসা এমন আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে পীরগঞ্জ বিসমাইলে অনুষ্ঠিত হয়েছে প্রতিমা বিসর্জন।

প্রতিবছরই বিসমাইলে দশমীর পরে অনুষ্ঠিত হয় সেখানে অনেক সুন্দর একটা বাজার তৈরি হয়,এবং অনেক সুন্দর ভাবে কোন বিশৃঙ্খলা ছাড়াই প্রতিবারের মতো এবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী দুর্গা মন্দিরের উপস্থিত ছিলেন, ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা: মোখলেসুর রহমান চৌধুরী, এবং আরো উপস্থিত ছিলেন পূজা মন্ডপের সভাপতি সতীশ চন্দ্র রায়। বিসর্জনের মুহূর্তে তাই যেমন থাকে বিচ্ছেদের বেদনা, তেমনি থাকে নতুন করে ফিরে পাওয়ার প্রত্যাশা।