• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপু

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপু
সংবাদটি শেয়ার করুন....
সাংবাদিক মতিউর রহমান শিকদারের পানিতে ডুবে মারা যাওয়া ছেলে ইমরুল কায়েস ওরফে ফাহিম শিকদারের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য ও চিফ হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলে মরহুম ইমরুল কায়েস ওরফে ফাহিম শিকদারের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য ও চিফ হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
কবর জিয়ারতকালে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তাঁর অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যেও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংসদ সদস্য ও চিফ হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জয়নাল আবেদিন, ডামুড্যা উপজেলা শাখা বিএনপির সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহম্মেদ, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ও অ্যাডভোকেট জিপি শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শিকদার, শ্যামল বেপারী ও লিয়াকত আলী দাদন খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী।
এদিকে দৈনিক শরীয়তপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকেও মরহুম ইমরুল কায়েস ওরফে ফাহিম শিকদারের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।