আধিপত্য বিস্তার এবং স্লেজিং-বুলিংয়ের মতো ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। শান্তি চুক্তি ভেঙে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, আধিপত্য বিস্তার ও স্লেজিং-বুলিংয়ের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। এ সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহন হিসেবে ব্যবহৃত দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।