• ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ণ
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ধর্মীয় চর্চা করতে এ দেশে আর কারও হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সকলে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসঙ্গে বসবাস করবে। কারও ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, এ বছর দুর্গাপূজা পালনে কচুয়ায় আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও পূজারিরা উপস্থিত ছিলেন।