শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সমাধিতে ডেজা’র পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ
নিজস্ব প্রতিনিধি,জগলুল কবির নাসির
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০০:০৬ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা)’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে (ডেজা)’র উদ্যোগে আজ ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রি., শুক্রবার, সকাল ১০.৩০ মিনিটে, ঢাকাস্থ শেরে-ই-বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
উক্ত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার,সদস্য,বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল এবং নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন আহবায়ক,এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাব, সদস্য সম্মিলিত পেশাজীবী পরিষদ। প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ সাবেক মহাসচিব ও আহবায়ক কমিটির সদস্য এ্যাব। আরো উপস্থিত ছিলেন ডেজা’র্ সভাপতি প্রকৌশলী রুহুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, বিশিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ এ্যাব ও ডেজা’র সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান এর সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাকে নতুনভাবে গড়া ও শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে ডেজা’র পূর্ণাঙ্গ কমিটি এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা’র) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ (ডেজা’র)পূর্ণাঙ্গ কমিটি উপরোল্লিক্ষিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।