• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন সেতুর অগ্রগতি পর্যালোচনায় এলজিইডির সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
নির্মাণাধীন সেতুর অগ্রগতি পর্যালোচনায় এলজিইডির সভা
সংবাদটি শেয়ার করুন....

৩৫টি জেলায় ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় চলমান সেতুর কাজের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম ও গুণগত মান পর্যালোচনায় ম্যানেজমেন্ট মিটিং করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) এলজিইডি সদর দপ্তরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার।

সভায় সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী, প্রকল্পের পরামর্শক এবং ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্মাণাধীন সেতুগুলোর কাজের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিতকরণসহ প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।