• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ণ
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
সংবাদটি শেয়ার করুন....

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই নির্দেশনার আওতায় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এ উপলক্ষে আজ মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নির্ধারিত প্রতিষ্ঠান ও ভবনগুলোতে ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।