সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সৌদি আরবে হুতিদের একাধিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বাংলাদেশ গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে।