• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ণ
আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায়
সংবাদটি শেয়ার করুন....

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আগের সময়সূচিতে ফিরেছে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট। ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের জন্য আগের নির্ধারিত সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না করার নির্দেশ দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...