• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক APPG প্রতিনিধিদলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক APPG প্রতিনিধিদলের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (APPG) অন রোহিঙ্গার একটি প্রতিনিধিদল। বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬: বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (APPG) অন রোহিঙ্গার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন (Imran Hussain) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান (Hassan Uzzaman Khan), পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ (Mohammad Tahmid Marzouq Morshed) এবং অরফানস ইন নিডের তহবিল সংগ্রহ বিভাগের প্রধান আলতাফ হুসাইন (Altaf Hussain)।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘদিনের এ সংকটের অবসান ঘটাতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিনিধিদল রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়ানোর পক্ষে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...