• ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ণ
সচিব কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মোঃ কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

গতকাল (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে স্মারক নং ০৫.০০.০০০০.০০০.১৩০.১২.০০০১.২৬.৯৯৮ মূলে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তেজী প্রু  প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কামরুজ্জামান চৌধুরীর কর্মকর্তা পরিচিতি নম্বর ৪৫৭২।