• ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ১৪:৫১ অপরাহ্ণ
সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
সংবাদটি শেয়ার করুন....

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘সৈনিক’ পদে জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ জানুয়ারি (২০২৬) পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী। বিভাগ: সাধারণ (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি)। পদ: সৈনিক।

পদের সংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন স্থায়ী, প্রার্থীর ধরন নারী-পুরুষ এবং বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত। আবেদন ফি—পরীক্ষা ফি ২০০ টাকা ও রেজিস্ট্রার ফি ১০০ টাকা। আবেদন করা যাবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে অথবা অনলাইনে http://sainik.teletalk.com.bd/ ওয়েবসাইটে।

অনলাইনে আবেদন করলে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে এবং আবেদনের সাত দিনের মধ্যে তা প্রিন্ট না করলে পরে আর প্রিন্ট করা যাবে না। আবেদন করা যাবে ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।