• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার : ইসি সানাউল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, ভুয়া সাংবাদিক কার্ড ব্যবহার ঠেকাতে কমিশন কিউআর কোডের ব্যবস্থা রাখছে। গত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণে সবার দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বচ্ছ নির্বাচন এবং দেশের স্বার্থে ভালো নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচন হবে বিশেষ মাত্রার। তিনি জানিয়ে দেন, একেকজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে দুই ভোট একসাথে দিতে এবং ভোট চলাকালীন গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের নির্বাচনের জোয়ারে রয়েছে নির্বাচন কমিশন এবং সরকারের সঙ্গে সুর মিলিয়ে ইসি শতাব্দীর সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...