খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। পরবর্তীতে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে চলতি বছরের ১২ মার্চ ভোরে একই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়। দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তখন বস্তিবাসীরা খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করেছিলেন।