• ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের তিন বোনের দাখিলে গোল্ডেন A+

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
একই পরিবারের তিন বোনের দাখিলে গোল্ডেন A+
সংবাদটি শেয়ার করুন....

২০২৬ সালের দাখিল পরীক্ষায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা থেকে একই পরিবারের তিন সহোদরা বোন গোল্ডেন A+ অর্জন করেছে।

২০২৬ সালের দাখিল পরীক্ষায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা থেকে লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আবু তায়েবের তিন কন্যা নুসাইবা হাসান, রুফাইদা হাসান ও সুরাইয়া হাসান গোল্ডেন A+ অর্জন করেছে।

তিন বোনের এই অসাধারণ সাফল্যে মাদরাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানের উপস্থিতিতে তিন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

একই পরিবারের তিন সহোদরা বোনের একসঙ্গে গোল্ডেন A+ অর্জনের ঘটনায় তাদের পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

তিন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়েছে। পাশাপাশি তাদের ইলম, আমল ও জীবনে আল্লাহ তা’আলার বরকত কামনা করা হয়েছে।