চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিএনপির মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নগরের রহমতগঞ্জে অবস্থিত জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
নগরের হোটেল র্যাডিসন ব্লুতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্ট অনুষ্ঠিত সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা কম রাখা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে. এম. সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সভা সম্পর্কে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বাসসকে বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম রাখা হবে।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে গত ৯ আগস্ট নগরের হোটেল র্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের অংশগ্রহণে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর এবারের চট্টগ্রাম সফর উপলক্ষেও একই হোটেলে দলীয় সভার আয়োজন করা হচ্ছে।