আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ১৬:২৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবহার করে ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী পিটার নাভারো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউসের সাবেক মুখ্য কৌশলী স্টিভ ব্যাননকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, ভারত যদি এআই প্রযুক্তির সুবিধা নেয়, তাহলে তার জন্য কেন আমেরিকার নাগরিকদের বিদ্যুৎ ও অর্থ ব্যয় হবে—এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষায়, চ্যাটজিপিটি আমেরিকার ভূখণ্ডে থেকে পরিচালিত হচ্ছে, মার্কিন বিদ্যুৎ ব্যবহার করছে, অথচ সেবা দিচ্ছে ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে। নাভারোর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও প্রযুক্তি মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে ভারতে এআই পরিষেবা দেওয়ার বিষয়ে চ্যাটজিপিটির ওপর কোনো নতুন নীতি বা বিধিনিষেধ আরোপ করবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এর আগেও পিটার নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে আখ্যা দেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কটাক্ষ করে একে ‘মোদির যুদ্ধ’ বলেও মন্তব্য করেছিলেন।