তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
যুক্তি, ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে আয়োজন; বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার প্রদান
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল, গার্লস ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আনিসুর রহমান।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসার কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক রাজু, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের মিডিয়া ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর মো. মাসুদ আলম এবং মাসিক তানযীমুল উম্মাহ ও সওতুল আতফাল পত্রিকার সহযোগী সম্পাদক এইচ. এম. মুশফিকুর রহমান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। প্রাণবন্ত প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা, শুদ্ধ ভাষাচর্চা, বিশ্লেষণী ক্ষমতা, সুন্দর উপস্থাপনা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের সহশিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।