বেনাপোল পোর্ট থানায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে পুরোনো মামলার তিন সন্দিগ্ধ আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালুন্ডা গ্রামের হায়দার (৪৫) ও মোজাম্মেল (৫৫), দিঘীরপাড় গ্রামের মো. মুনসুর আলী (৩৬) এবং বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. জুয়েল রানা। তাঁদের মধ্যে তিনজন পুরোনো মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি এবং একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য রয়েছেন। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।