• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ওমান উপকূলে তেলের ট্যাংকারে হামলা, ক্রু নিহত 4

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
ওমান উপকূলে তেলের ট্যাংকারে হামলা, ক্রু নিহত 4
সংবাদটি শেয়ার করুন....

ওমানের মাস্কাট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই নৌকা দিয়ে হামলা চালানো হয়েছে। এতে একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। অপর ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ওমানের Oman Maritime Security Center এ তথ্য নিশ্চিত করেছে।

মেরিটাইম সিকিউরিটি সেন্টার তাদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানায়, হামলার পর জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এতে একজন ক্রু প্রাণ হারান। অন্য ২১ জনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।

ওমানের Royal Navy of Oman–এর একটি জাহাজ বর্তমানে ট্যাংকারটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: Al Jazeera