• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় জান্নাতুল মাওয়া (১৮) নামের  এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় শহরের পৌর কলেজ পাড়ায় শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তার পরিবার জানায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৪টা ২০ মিনিটের মধ্যে কোনো একসময় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে তার বাবা উদ্ধার করে ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, সহপাঠীদের অনেকেই বলছেন, জান্নাতুল মাওয়া আত্মহত্যা করতে পারেন না। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।