• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন....

ভারতে গিয়ে বিভিন্ন কারণে আটক হওয়ার পর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি। শুক্রবার (২৭ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁরা বাংলাদেশে ফেরেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশির ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানা থেকে তাঁদের গ্রহণ করে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হবে। পরে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।

দীর্ঘদিন পর দেশে ফিরে পরিবারের কাছে যাওয়ার অপেক্ষায় রয়েছেন এই আট বাংলাদেশি। তাঁদের প্রত্যাবর্তনের খবরে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।