• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
সংবাদটি শেয়ার করুন....

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)।

নেতানিয়াহুর দপ্তরের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদরদফতরকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

সোমবার আইআরজিসির প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News AgencyMehr News Agency এ তথ্য প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদরদফতরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ড আরও জানায়, তাদের ভাষ্য অনুযায়ী ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রী’র কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ড কাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সূত্র: মেহের নিউজ।