• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

আগামী ৭–১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের চরিত্র ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই।

শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরও চূড়ান্ত মুহূর্তে একত্রিত হয়েছে। তারা গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছেন। ব্যাংক লুট করেছিলেন এরশাদ, আর তার চূড়ান্ত রূপ দিয়েছেন শেখ হাসিনা।