স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মোঃ কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।
গতকাল (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে স্মারক নং ০৫.০০.০০০০.০০০.১৩০.১২.০০০১.২৬.৯৯৮ মূলে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তেজী প্রু প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কামরুজ্জামান চৌধুরীর কর্মকর্তা পরিচিতি নম্বর ৪৫৭২।