বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৫:৪৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে বরিশাল পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বরিশালের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বিষয় এবং গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দৈনিক ভোর পত্রিকার সম্পাদক এস এম রফিকুল ইসলাম এবং দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার মো. নাসির উদ্দিন।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশাল পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে ফুলেল শুভেচ্ছা জানান।