• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর কেউ হতে পারবে না: সারজিস

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর কেউ হতে পারবে না: সারজিস
সংবাদটি শেয়ার করুন....

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আর কেউ হতে পারবে না এবং কাউকে এমন হতে দেওয়া হবে না। শনিবার (২৯শে নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এনসিপির ইউনিয়ন কমিটি প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সারজিস আলম বলেন, গণ–অভ্যুত্থানের মাত্র একটি ধাপ পার হয়েছে, আর আগামীর নির্বাচন হলো পরবর্তী ধাপ; ধর্ম বা সংখ্যার ভিত্তিতে নয়, জুলুমের শিকার সব মানুষের পক্ষেই এনসিপি দাঁড়াবে। তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তিকে নয়, যারা দুর্নীতির বিরুদ্ধে এবং সৎ ও ন্যায়ের পক্ষে থাকবে—তাদের ভোট দেওয়া উচিত।

সারজিস আলম জানান, তারা পাঁচ বছরে তিন মাসের কোকিল হতে চান না; বরং পাঁচ বছরই জনগণের ভাই ও সন্তান হিসেবে পাশে থাকতে চান। ‘কোটা নয়, মেধা মেধা’ স্লোগান নিয়ে রাজনীতি করতে এসে তারা আর কোনো দুর্নীতি দেখতে চান না। অনুষ্ঠানে তিনি পঞ্চগড়-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে আসাদ শিশিরের নাম ঘোষণা করেন। সভার শুরুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।