• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আজারবাইজানে ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
আজারবাইজানে ড্রোন হামলা ইরানের
সংবাদটি শেয়ার করুন....

ইরানের একটি ড্রোন হামলায় দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার বিরুদ্ধে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে এবং একটি প্রতিবাদপত্রও প্রদান করা হবে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে। এছাড়া আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের নিকটবর্তী স্থানে পড়ে। হামলার ফলে বিমানবন্দরের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনার পর দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান সরকার এবং এ বিষয়ে কূটনৈতিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স