৭ দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ভোগান্তিতে পড়তে পারেন সেবাপ্রার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬, ০০:৫২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। এ সময়ে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ১৯ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।