• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে শার্শা ও পৌর বিএনপির উদ্যোগে মশাল মিছিল

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বেনাপোলে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:২১ অপরাহ্ণ
বেনাপোলে শার্শা ও পৌর বিএনপির উদ্যোগে মশাল মিছিল
সংবাদটি শেয়ার করুন....

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বলফিল্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্দেশনায় আয়োজিত এ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি বলফিল্ড এলাকা থেকে বের হয়ে বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিলকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসুক মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

মশাল মিছিলটি শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।