মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটিতে ২০২৪ সালের ৫ আগস্টের আগের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নবীন, জামায়াত শিবির ও আওয়ামী সংশ্লিষ্টদের নিয়ে করা কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যুবদল মালয়েশিয়া শাখার শতাধিক নেতাকর্মী। রবিবার (১১ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়। যুবনেতা মিনহাজ মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শতাধিক ত্যাগী নেতা কর্মী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এই দীর্ঘ সংগ্রামে মালয়েশিয়া প্রবাসী নেতাকর্মীরা অদম্য সাহস নিয়ে রাজপথে লড়াই করেছেন, পুলিশি হয়রানি ও জেল-জুলুমের শিকার হয়েছেন। অন্যদিকে ১০১ সদস্যের কমিটিতে ৯৭ জন নেতা ও ৪ জন সদস্য থাকলেও উক্ত কমিটিতে জায়গা হয়নি দুই শতাধিক নেতাকর্মীর।
অথচ প্রবাসে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখা-র পক্ষ থেকে সম্প্রতি যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক, পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত পকেট কমিটি।
বিগত ২০২৪ সালের ৫ আগস্টের আগের আন্দোলন-সংগ্রামে যারা জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ছিলেন, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সুকৌশলে কমিটি থেকে বাদ দিয়ে মুলত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
এছাড়াও, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা, জাশি ও বিতর্কিত আওয়ামী ঘরানার লোকদের অর্থের বিনিময়ে বা অন্য কোনো প্রভাবে গুরুত্বপূর্ণ পদায়নের পাশাপাশি শহীদদের রক্তের সাথে বেঈমানি করে যারা স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত করছে তাদের এই কমিটি কোনোভাবেই সাধারণ নেতাকর্মীরা মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন তারা। এমনকি বিতর্কিত ও পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে বলেন দাবি করেন উপস্থিত বক্তারা। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত, ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের নিয়ে গ্রহণযোগ্য কমিটি গঠন করার আহ্ববান করেন তারা।
উল্লেখ্য, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নিজ অনুগতদের জায়গা দেয়ায় সভাপতি মো: জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: রমজান আলীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মো: নূর সিদ্দিকী সুমন, সহ সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপনসহ বেশ কয়েকজন নেতা।
যুবনেতা মোঃ মিনহাজ্ব মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার তামিলজায়া বিএনপির উপদেষ্টা মোহাম্মদ নয়ন, মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, যুবনেতা মেহেদী হাসান, জহিরুল ইসলাম জনি, শামীম উল্লাহ, তনু সরদার, খোকন মিয়া , মোঃ রুবেল, মোহাম্মদ রফিক, মোঃ শাজাহান, মোঃ রানা , মোঃ আল আমিন ,আবুল হোসেন, মোঃ ইলিয়াস, মোঃ রমজান আলী, সুমন মুন্সি, মোঃ মির হোসেন, মোঃ ইমরান, মোঃ এনামুল হক সবুজ, মোঃ রফিকুল, মোঃ বাবুল, মোঃ আব্দুল জলিল, মোঃ সোহেল রানা , মোঃ আব্দুল মান্নান, মোঃ এরশাদ, মোঃ জাকির , মোঃ আব্দুল মজিদ , মোঃ মিল্টন , মোঃ রতন , মোঃ মিরাজুল সহ অনেকে।