• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১৩:৩২ অপরাহ্ণ
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন
সংবাদটি শেয়ার করুন....

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। এর আগে গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ বিষয়েই আজ অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক।