অদ্য ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ গোলাম কিবরিয়া সাক্ষরিত ০৫.০০.০০০০.১৪৬.০০.০৪৫.১৭.১২৪ স্মারকে উল্লেখিত এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা৪৯ অনুযায়ী আব্দুর রশীদ মিয়া-কে তাঁর অভোগকৃত অবসর -উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্হগিত এবং অন্য যে কোন পেশা,ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারী, বেসরকারি প্রতিষ্ঠান /সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১(এক) বছর মেয়াদে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।এর আগে তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ) হিসেবে কর্মরত ছিলেন ও প্রধান প্রকৌশলী (রুটিন) পদে দায়িত্ব পালন করেছিলেন।
আব্দুর রশীদ মিয়া ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজি (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আব্দুর রশীদ মিয়া জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিশিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হন।
৩৭ বছরে কর্মজীবনে আব্দুর রশীদ মিয়া সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।