• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের প্রচারে ইসির ব্যানার ও লিফলেট চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১৭:৩৬ অপরাহ্ণ
গণভোটের প্রচারে ইসির ব্যানার ও লিফলেট চূড়ান্ত
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) এবং গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে; ইতোমধ্যেই গণভোটের প্রচারের উদ্দেশ্যে ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেট ছাপাতে দেওয়া হয়েছে বলে বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক নিশ্চিত করেছেন। অনুমোদিত ব্যানার ও লিফলেটে উল্লেখ রয়েছে—‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ (হ্যাঁ/না)।

প্রস্তাবগুলো হলো: (ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী গঠিত হবে; (খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এবং দলীয় ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে, সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে; (গ) নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদের ঐকমত্য অনুযায়ী বিজয়ী দলগুলো বাধ্য থাকবে; (ঘ) জুলাই জাতীয় সনদের অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। এসবের পরে ব্যানার ও লিফলেটে হ্যাঁ বা না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে। সূত্র: বাসস।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...