• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ

ছবি :: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

সংবাদটি শেয়ার করুন....

গণভোট কেবল আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামো কেমন হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে—এ ধরনের মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের মাধ্যমেই গ্রহণ করা প্রয়োজন। এই কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং একজন সচেতন নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া। সোমবার বেলা ১১টায় রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত। তিনি বলেন, গণভোট একটি ঐতিহাসিক সুযোগ, যেখানে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা সম্ভব। অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ ভোট দিতে আগ্রহী হলেও সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশকে সম্পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে মতামত প্রদান করে, তাহলে ভবিষ্যৎ সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে বাধ্য হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...