• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে ‎- পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০০:৩৯ পূর্বাহ্ণ
‎জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে ‎- পানিসম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

পানিসস্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন,  জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে।দীর্ঘদিনের আন্দোলন ও দাবির সফল সমাপ্তি হয়েছে চন্দ্রগঞ্জ উপজেলায় রূপান্তরের মাধ্যমে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দ্রগঞ্জবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার গঠনের তিন মাসেরও কম সময়ে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করেছেন।

‎আজ লক্ষীপুর গোডাউন রোডে মন্ত্রীর বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজপলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ দুই যুগের বেশী সময় চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করার জন্য আন্দোলন ও দাবি-দাওয়া ছিলো। অতীতে লক্ষীপুর ছিলো বঞ্চিত ও নিপেড়িত। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, আর আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন।  জাতীয় উন্নয়নের পাশাপাশি লক্ষীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

‎জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়া ও জেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।