• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটের’ বিষয়ে যা বললেন নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৫:৩৭ অপরাহ্ণ
‘জামায়াতের সঙ্গে এনসিপির জোটের’ বিষয়ে যা বললেন নজরুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামের জোটের বিষয়টি তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, অন্য দলের সঙ্গে জোট করা সম্পূর্ণ তাদের অধিকার। তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন দাখিলের কাগজপত্রে সন্তানের সম্পদের বিবরণ দিতে হওয়ায় জটিলতা তৈরি হচ্ছে—এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনে সামাজিক মাধ্যমে এআইয়ের অপব্যবহার নিয়েও কথা হয়েছে। এআই অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির শক্ত অবস্থান প্রত্যাশা করে বিএনপি। তিনি বলেন, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি থেমে নেই, আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...